করোনা সন্দেহে হাওড়ার যুবক ভর্তি হাসপাতালে

Author
ওয়েবডেস্ক

Corona Infection Suspected In Howrah

প্রকাশ: ১৯-মার্চ-২০২০

কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধানের পর হাওড়াতেও ভর্তি এক যুবক।

হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি উত্তর হাওড়ার যুবক।

জানা গিয়েছে উত্তর হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা ওই যুবক সম্প্রতি নিউইয়র্ক থেকে ফিরে বেঙ্গালুরু হয়ে কলকাতায় আসে। জ্বর সর্দি হয়ে অসুস্থতা বোধ করায় বুধবার নিজেই হাসপাতালে যায়।

হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

ওই হাসপাতালে তৈরি আইসোলেশন ওয়ার্ডে মোট ১০টি বেড রয়েছে।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 19-Mar-20 11:05 | by 2
Permalink: https://cpimwestbengal.org/corona-infection-suspected-in-howrah
Categories: Current Affairs
Tags: coronawb, covid-19
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড