|
২৮ - ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘট সফল করুন - অমল হালদার...Unknown |
|
২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার আগামী ২৮ - ২৯ মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন সারা দেশের ট্রেড ইউনিয়নগুলি, সংযুক্ত কিষান মোর্চা সারা দেশে গ্রামীণ হরতালকে সর্মথন করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন , ধর্মঘট সফল করার জন্য সারা রাজ্যের কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে লাগাতার প্রচারাভিযান চলছে। প্রায় প্রতিটি ব্লকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ অন্যান্য সংগঠনগুলোকে যুক্ত করে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে, ২১,২২,২৩,২৪ মার্চ জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি চলছে, ধর্মঘটের ১২ দফা দাবিকে সামনে রেখে চলছে অজস্র পথসভা, স্কোয়াড ও মিছিল। ![]()
![]() এ অবস্থায় রাজ্য সরকারের সাহায্য নিয়ে কর্পোরেট গৌতম আদানি একটা বড়ো অংশের রাইস মিল কিনে নিচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৫০টি রাইসমিল বিক্রি হয়ে গেছে। এরফলে আগামী দিনে ছোট ও মাঝারি রাইসমিলগুলো ধ্বংস হয়ে যাবে। আদানিরা প্রথম কয়েক বছর একটু বেশি দাম দিয়ে ধান কিনবেন। ছোট - মাঝারিরা প্রতিযোগিতায় বাজার থেকে হটে যাবে। যখন একচেটিয়া কারবার শুরু করবে তখন চাষী যেমন ধানের দাম পাবেনা তেমনি চালের দাম হু হু করে বাড়বে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। স্বাভাবিক ভাবে দেশের কৃষক সুখে নেই, এই অবস্থা চলতে শুরু করলে অন্নদাতা কৃষক যদি ফসল ফলাতে অনিচ্ছুক হন তাহলে গুরুতর বিপদ সামনে আসবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ![]() বিভিন্ন জেলায় সমস্যা ভিন্ন ভিন্ন, এই স্থানীয় সমস্যাগুলোকে যুক্ত করে গড়ে তুলতে হবে এই রাজ্যেও বিরাট কৃষক আন্দোলন। তাই ধর্মঘট করেই কোন বিশ্রাম নয়, আরও বড়ো আন্দোলনের প্রস্তুতি আমাদের নিতে হবে। ![]() প্রকাশের তারিখ: ২৪-মার্চ-২০২২ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|