আমার সন্তানদের প্রতি

Unknown
তোমাদের বাবা এমন একজন মানুষ ছিলেন, যিনি তার মন যা চেয়েছে সেইমতো কাজ করেছিলেন। যিনি তার বিশ্বাসের প্রতি ছিলেন সম্পূর্ণ অবিচল। একজন ভালো বিপ্লবী হয়ে ওঠো। কৌশল আয়ত্ত করতে কঠোর অধ্যয়ন করো, যা তোমাদেরকে প্রকৃতির উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দেয়।

প্রিয় হিলদা, আলেইদা, ক্যামিলো, সেলিয়া, এর্নেস্তো

এই চিঠিটা একদিন যেদিন পড়বে, বুঝবে আমি আর বেঁচে নেই। আমার কথা তোমাদের খুব কমই মনে থাকার কথা। আর তোমাদের মধ্যে সবচেয়ে ছোটটি আমাকে পুরোপুরি ভুলেই যাবে।

তোমাদের বাবা এমন একজন মানুষ ছিলেন, যিনি তার মন যা চেয়েছে সেইমতো কাজ করেছিলেন। যিনি তার বিশ্বাসের প্রতি ছিলেন সম্পূর্ণ অবিচল। একজন ভালো বিপ্লবী হয়ে ওঠো। কৌশল আয়ত্ত করতে কঠোর অধ্যয়ন করো, যা তোমাদেরকে প্রকৃতির উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দেয়।

মনে রাখবে, বিপ্লবই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তা আমাদের প্রত্যেকের জন্য। বিচ্ছিন্নভাবে প্রত্যেকে আমরা মূল্যহীন। সর্বোপরি, নিজেদের মর্মস্থল থেকে পৃথিবীর যে কোনও প্রান্তে যে কোনও মানুষের উপর সংগঠিত যে কোনও অন্যায়ের বিরুদ্ধে হতে হবে সংবেদনশীল।

আমার সন্তানেরা, আমি সবসময় তোমাদের। আশাকরি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।

বাবার কাছ থেকে একটি বড় গাঢ় চুম্বন।

চে গুয়েভারা

প্রকাশের তারিখ: ১৭-জানুয়ারি-২০২৩

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org