বার্ষিক ভাষণে আর এস এস প্রধানের রাজনীতি

Webdesk
সরসঙ্ঘপ্রধান মোহন ভাগবত তার বক্তৃতায় তুলে এনেছেন জনসংখ্যা ঘিরে তাদের বস্তাবচা ধ্যানধারণাগুলিকেই।গত প্রায় সত্তর বছরের ও বেশি সময়, অর্থাৎ; স্বাধিনতার পর থেকেই এইসব কথা আর এস এস বলে চলেছে।সেই কথাগুলির মূল নির্যাস হলো; মুসলমানদের ভিতরে জনসংখ্যার কোনো নিয়ন্ত্রণ নেই।তার উপরে একাধিক বিবাহ তাদের সমাজে জলচল। আর মুসলমান মাত্রেই সবথেকে বেশি প্রজনন ক্ষমতা সম্পন্ন জীব। ফলে খুব সহজেই মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে।এই জনসংখ্যা দিয়েই মুসলমানেরা আজ, নয়তো কাল হিন্দুদের উপর সার্বিক কর্তৃত্ব কায়েম করবে।

প্রকাশের তারিখ: ০৩-নভেম্বর-২০২১

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org