কৃষি আইন প্রত্যাহার করতে হবে: সিপিআই(এম) পলিট ব্যুরোর বিবৃতি

Unknown
কিছু বিচ্ছিন্ন এবং অনভিপ্রেত ঘটনা এই লড়াইয়ের মূল লক্ষ্য থেকে কৃষকদের বিচ্যুত করতে পারবে না। আজ কৃষক সংগঠন গুলির তরফে প্যারেড চলাকালীন শাসক দলের ঘনিষ্ঠ, প্ররোচক এবং ঐক্য ভাঙতে পরিকল্পিত কুকর্মের সাথে জড়িতদের এই আন্দোলনের বাইরে করে দেওয়া হয়েছে। একই সাথ
তারিখ: বুধবার, ২৭ জানুয়ারি - ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছে:

কৃষি আইন বাতিল করতে হবে

দেশের সাধারণ তন্ত্র দিবসের দিনে কৃষক সংগঠনগুলি যে বিশাল আকারের ট্রাক্টর প্যারেড আয়োজন করে সিপিআই(এম) পলিট ব্যুরো তাকে অভিনন্দন জানাচ্ছে। এক লক্ষেরও বেশি ট্র্যাক্টর সম্বলিত কয়েক লক্ষ কৃষক পূর্ব নির্ধারিত রাস্তায় শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে।

সারা দেশের অন্যান্য রাজ্যেও এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে একই ধরনের প্যারেড এবং অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে। এই সমস্ত লড়াই আন্দোলন আরো একবার স্পষ্ট করে দিল, সরকারকে নয়া কৃষি আইন বাতিল করতেই হবে এবং তার সাথে সারা দেশেই কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে ফসল বিক্রিকে বৈধতা দিতে আইন প্রণয়ন করতে হবে।

কৃষি আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যেতে সংযুক্ত কিষান মোর্চার সিদ্ধান্তের প্রতি পলিট ব্যুরো সম্পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছে।

কিছু বিচ্ছিন্ন এবং অনভিপ্রেত ঘটনা এই লড়াইয়ের মূল লক্ষ্য থেকে কৃষকদের বিচ্যুত করতে পারবে না। আজ কৃষক সংগঠন গুলির তরফে প্যারেড চলাকালীন শাসক দলের ঘনিষ্ঠ, প্ররোচক এবং ঐক্য ভাঙতে পরিকল্পিত কুকর্মের সাথে জড়িতদের এই আন্দোলনের বাইরে করে দেওয়া হয়েছে। একই সাথে একথাও সত্যি যে ট্র্যাক্টর প্যারেডের জন্য পূর্ব নির্ধারিত রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের তরফেও আন্দোলনকারীদের মেজাজ হারানোয় যথেষ্ট ইন্ধন দেওয়া হয়েছে। পুলিশের এহেন আচরন ক্ষমার অযোগ্য।

এই সমস্যার সমাধানে অবিলম্বে সংসদের আসন্ন বাজেট অধিবেশনেই নয়া কৃষি আইন বাতিল করতে সিপিআই (এম) পলিট ব্যুরো আরো একবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানাচ্ছে।
প্রকাশের তারিখ: ২৮-জানুয়ারি-২০২১

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org