|
সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে- পলিট ব্যুরোর বিবৃতিUnknown |
|
১৩জুলাই,সোমবার,২০২০ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে। জানা গেছে যে অখিল গোগোই এর কোভিড -১৯ এর পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে।ভারভারা রাও-র স্বাস্থ্যের অবস্থাও উদ্বেগজনক বলে জানা গেছে।কারাগারের বদ্ধ ও অস্বাস্থ্যকর অবস্থার পরিপ্রেক্ষিতে, সাজানো অভিযোগে জেলবন্দী গৌতম নভালখা, আনন্দ তেলতুম্বদে, সুধা ভরদ্বজ, শোমা সেন প্রমুখ বিশিষ্ট মানবাধিকার কর্মীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।অন্যান্য রাজনৈতিক বন্দীদের মধ্যে অধ্যাপক সাইবাবার অবস্থা আরও খারাপ।৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা ও ১৯টি স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় আক্রান্ত এই অধ্যাপকের জীবনহানির আশঙ্কাও রয়েছে। এমনকি রাষ্ট্র সংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদকরা গত বছর তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তার মুক্তি দাবি করেছিলেন। প্রকাশের তারিখ: ১৩-জুলাই-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|