|
রাজ্যে বাম নেতৃত্বদের হেনস্তার প্রতিবাদে ,জেলায় জেলায় বিক্ষোভUnknown |
| রবিবার,১৯ এপ্রিল,২০২০
করোনা সংক্রমণ আর লকডাউনের ফলে বিপদে পরা মানুষের দাবী নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই ১৮ই এপ্রিল শনিবার কলকাতার রেড রোডে প্রতিকী কর্মসূচি গ্রহণ করেছিলেন রাজ্য বামফ্রন্ট ও রাজ্যের বাম সহযোগী দল সমূহের নেতৃবৃন্দ। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাম নেতৃত্বকে হেনস্থা করে গ্রেপ্তার করে তারই প্রতিবাদে ১৯শে এপ্রিল লকডাউনের নিয়ম মেনেই প্রতিবাদে সামিল হলো গোটা রাজ্য।
এর সাথে সাথে রেশন দুর্নীতি বন্ধ ও আরও বেশি পরীক্ষার দাবি তো ছিলই। রাজ্যের ২২টি জেলাতেই এই কর্মসূচি পালন করেন সিপিআই(এম) সহ বামদলগুলি। এই শান্তিপূর্ণ প্রতিকী প্রতিবাদ কর্মসূচিতেও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় পুলিশ প্রতিবাদকারীদের মারধর, হেনস্থা, মোবাইল কেড়ে নেওয়া,গ্রেপ্তার ইত্যাদি করে। ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ছবি: সোশ্যাল মিডিয়া প্রকাশের তারিখ: ২০-এপ্রিল-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|