লকডাউনের নিয়মবিধি মানা সত্বেও প্রতিবাদ কর্মসূচি থেকে পার্টির নেতা কর্মীদের গ্রেফতার হাওড়ায় - পরে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ

Unknown

১৭,এপ্রিল ২০২০ - হাওড়া

হাওড়ার শ্যামাশ্রী বটতলায়, পার্টির পক্ষ থেকে করোনা প্রতিরোধে প্রশাসনিক অব্যবস্থা ও প্রকৃত তথ্য গোপন করার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পুলিশ অন্যায়ভাবে পার্টির রাজ্য কমিটির সদস্য পরেশ পাল সহ আরো দু'জন কমরেডকে গ্রেফতার করে।

তাদের ব্যাঁটরা থানায় আটকে রাখা হয়।

লকডাউনের নিয়মবিধি মেনে চলা সত্বেও এভাবে গ্রেফতারীর প্রতিবাদ জানানো হয় পার্টির পক্ষ থেকে।

পুলিশ সংশ্লিষ্ট কমরেডদের ছেড়ে দিতে বাধ্য হয়।

কৃষক নেতা পরেশ পাল এবং অন্যান্য পার্টিকর্মীদের সাথে পুলিশের এই অন্যায় আচরণের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআই(এম) হাওড়া জেলা কমিটির সম্পাদক বিপ্লব মজুমদার। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার।


প্রকাশের তারিখ: ১৭-এপ্রিল-২০২০

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org