বিজেপির বিরুদ্ধে সুস্পষ্ট রায়

Polit Bureau
যে উগ্র সাম্প্রদায়িক প্রচার চালানো হয়েছিল তাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন।

কর্ণাটকে নির্বাচনী ফলাফল প্রসঙ্গে পলিট ব্যুরোর বিবৃতি

কর্ণাটকের মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

বিজেপি সরকারের চূড়ান্ত অপশাসন এবং দুর্নীতির জন্যই এই হার। ভোট প্রচারের সময় স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উগ্র সাম্প্রদায়িক প্রচার চালানো হয়েছিল তাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন।

তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার কারনে কংগ্রেস বিধানসভার বেশিরভাগ আসনে জয়ী হয়েছে। বিজেপির বিরুদ্ধে জোরালো রায় দেওয়ার জন্য পলিট ব্যুরো কর্ণাটকের মানুষকে অভিনন্দন জ্ঞাপন করছে।


প্রকাশের তারিখ: ১৩-মে-২০২৩

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org