|
জেপিসি চেয়ারম্যানের নির্লজ্জ একতরফা মনোভাবPolit Bureau |
এই নির্লজ্জ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ান । |
| ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি
ওয়াকফ বিলের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) চেয়ারম্যানের পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো। জেপিসির চেয়ারম্যান একটি তুচ্ছ কারণ দেখিয়ে সমস্ত বিরোধী দলের সদস্যদের, যারা সরকারের মতামতের বিরোধিতা করেছিলেন, কমিটি থেকে বরখাস্ত করেছেন। সংসদীয় প্রক্রিয়ার বৈধতাকে ক্ষুণ্ন করার জন্য এর থেকে নির্লজ্জ পদক্ষেপ আর কিছুই হতে পারে না, বছরের পর বছর ধরে বহু নজিরের মাধ্যমে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত এবং শক্তিশালী হয়েছে এই যৌথ সংসদীয় কমিটি। সিপিআই(এম) এর পলিট ব্যুরো গণতন্ত্র এবং সংসদের সার্বভৌমত্বকে মূল্য দেয় এমন সকলের প্রতি আহ্বান জানায় যে তারা ঐক্যবদ্ধভাবে এনডিএ সরকারের এই নির্লজ্জ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিরোধ করুন। প্রকাশের তারিখ: ২৫-জানুয়ারি-২০২৫ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|