|
জিয়াং জেমিনের প্রয়ানে সিপিআই(এম)-র শোক জ্ঞাপনUnknown |
কমরেড জিয়াং জেমিন সিপিসির তৃতীয় প্রজন্মের একজন বিশিষ্ট নেতা ছিলেন । চীনের প্রেক্ষিতে ‘তিন প্রতিনিধির তত্ত্ব’-এর জন্য তিনি চিরস্মরণীয়। |
|
১ ডিসেম্বর, ২০২২ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রাক্তন সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপ্রধান কমরেড জিয়াং জেমিনের মৃত্যুর সংবাদে গভীর শোকাহত। তার বয়স হয়েছিল ৯৬ বছর। কমরেড জিয়াং জেমিন সিপিসির তৃতীয় প্রজন্মের একজন বিশিষ্ট নেতা ছিলেন । চীনের প্রেক্ষিতে ‘তিন প্রতিনিধির তত্ত্ব’-এর জন্য তিনি চিরস্মরণীয়। তিনি পার্টি ও দেশের বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং ১৯৯০-এর দশকে চীনকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করার ভিত্তি স্থাপন করেন। কমরেড জিয়াং জেমিনের মৃত্যুতে সিপিআই(এম) গভীর শোক প্রকাশ করে এবং চীনের কমিউনিস্ট পার্টি ও চীনের জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে। প্রকাশের তারিখ: ০১-ডিসেম্বর-২০২২ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|