|
ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১৮)Unknown |
![]() জাতীয় কংগ্রেসের প্রথম কুড়ি বছরের কার্যকালের ভেতরে কিন্তু একদিকে হিন্দু পুনরুত্থানবাদী চিন্তা চেতনা বিকাশ লাভ করছে, অপরদিকে ব্রাহ্মসমাজ বা সমমতাবলম্বী মানুষজনদের দ্বারা একটা আধুনিক প্রেক্ষিত ভারতবর্ষের সমাজজীবনে গেঁথে দেওয়ার জন্য, সামাজিক আন্দোলনের পর্যায়গুলি জোরদারভাবে শুরু হয়ে গেছে। হিন্দু ধর্মের শ্রেষ্ঠতাকে ঘিরে রাজনারায়ণ বসুর যে বক্তৃতা সেই সময় কালে , তার স্মৃতিচারণ করে পরবর্তীকালে শিবনাথ শাস্ত্রী লিখেছেন ; ![]() শিবনাথ শাস্ত্রীর এই স্মৃতিচারণের ভেতর থেকে উঠে আসছে একটি চরম সত্য ।সেটি হল; হিন্দু ধর্মকে ঘিরে একটি মৌলবাদী প্রবণতা উনিশ শতকের শেষভাগে আমাদের বাংলার সমাজ জীবনে কিভাবে ধীরে ধীরে প্রাবল্য লাভ করছিল, যার জেরে, ব্রাহ্মসমাজ বা সেই সংগঠনের সঙ্গে যুক্ত মানুষজনদের প্রতিষ্ঠিত হিন্দু পরিমণ্ডলের ভেতরে দেখবার প্রবণতা থেকে বেরিয়ে এসে, প্রাচীন ধারণা সম্পর্ণ মানুষরা ,একটা সামাজিক অচলায়তনের দিকে গোটা বিধিব্যবস্থা কে ঠেলে দেওয়ার জন্য কতখানি উদগ্রীব হয়েছিলেন -- সেই টিই। কেশবচন্দ্র যখন' নববিধান ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেন , সেই সময় কালে কিন্তু ভারতবর্ষের তথা বাংলার আর্থ-সামাজিক- রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে । হিন্দু পুনরুত্থানবাদীধারাটি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ১৮৮০ সালের ১৪ ই ডিসেম্বর কেশবচন্দ্র একটি বক্তৃতায় বলছেন; ![]() কেশবচন্দ্রের এই যে অনুদ্ধান, তার প্রেক্ষিত কিন্তু আমাদের বাংলার বা ভারতীয় সমাজ জীবনে মিথলজি নির্ভর ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ধরার প্রবণতাকে একটা জোরদার পরিণতির দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত। কলকাতার খেলাতচন্দ্র ঘোষের বাড়িতে ,' সনাতন ধর্মরক্ষিণী সভা' র অধিবেশন গুলি অনুষ্ঠিত হতো ।সেই সব অধিবেশন গুলিতে ,প্রথমদিকে প্রাচীন শাস্ত্রীয় বিধি-বিধানের ব্যাখ্যা , শাস্ত্রীয় বিধি বিধান গুলির ভিতরে একটা সাত্বিক ধারণা প্রতিষ্ঠার জন্য সংগঠনের কর্মকর্তাদের আরোপিত নানা ধরনের আচার-আচরণের প্রতি একটা গভীর অনুরাগ ,ব্রাহ্মণ -পণ্ডিতদের অভ্যর্থনা-- এইসব বিষয়গুলি অত্যন্ত প্রবল ছিল। অর্থাৎ ;জাতপাত ভিত্তিক একটা আত্মাভিমান পুনরুত্থানবাদী চিন্তা চেতনার সঙ্গে যে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, যেটি পরবর্তীকালে রাজনৈতিক হিন্দুরা, তাদের রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্যে সামাজিক আন্দোলনের মুখোশ পড়ে যে কর্মসূচি, তার মধ্যে কিন্তু খুব প্রবল ভাবে প্রবেশ করিয়ে ছিল । পুনরুত্থানবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত সভা-সমিতি কলকাতা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ,সেগুলির ভিতরে কিন্তু ব্রাহ্মসমাজের সংস্কার আন্দোলনের প্রবল বিরোধিতার বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ।প্রাতিষ্ঠানিক হিন্দুধর্মের জয়গানের ভেতর দিয়ে ভারতবর্ষের প্রবাহমান বহুত্ববাদী ধ্যান-ধারণার প্রতি একটা অবজ্ঞা প্রদর্শন এবং মিথোলজি নির্ভর নানা ধরনের কল্পকাহিনীকে প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে সমাজের বুকে প্রোথিত করে দেওয়ার যে প্রবণতা ,তার ভেতর দিয়ে এক ধরনের তমসাচ্ছন্ন মানসিকতা ক্রমশ প্রবল হয়ে উঠেছিল ।এই প্রবণতা কলকাতা কে কেন্দ্র করে শুরু হলেও আশেপাশের বহু অঞ্চলে এই প্রবণতা খুব বিশেষভাবে ছড়িয়ে পড়তে শুরু করে এই সময়ে। মুঙ্গেরে কৃষ্ণপ্রসন্ন সেন(১৮৪৯-১৯০২) ' ধর্ম প্রচারক' নামে একটি মাসিকপত্র প্রকাশ করে ,হিন্দু পুনরুত্থানবাদী চিন্তা-চেতনাকে প্রবল করে দেওয়ার পক্ষে ,ব্রাহ্মণ্যবাদ এবং জাত্যাভিমানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছিলেন। ১৮৭৭ সালে কৃষ্ণ প্রসন্ন সেন প্রবর্তিত ' ধর্ম প্রচারক' মাসিক পত্রিকাটি বিহারের সামাজিক জীবনে, উচ্চবর্ণের হিন্দু অভিজাতদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ রকমের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। যে জাতপাতের রাজনীতি পরবর্তীকালে বিহার সন্নিহিত অঞ্চলে অত্যন্ত প্রবল হয়ে উঠেছে, যাকে আশ্রয় করে রাজনৈতিক হিন্দুরা সেখানে রাজনৈতিক আগ্রাসন চালাতে অনেকখানি সুবিধাজনক অবস্থায় ভেতরে এসেছে, সেই পরিবেশ-পরিস্থিতি তৈরির ক্ষেত্রে কৃষ্ণপ্রসন্ন সেন এবং তাঁর সহযোগীদের, উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্য ভাবধারার সমার্থক ধর্মীয় প্রচারগুলো একটা বড়ো রকমের ভূমিকা পালন করেছিল । কৃষ্ণপ্রসন্ন সেন ১৮৭৯ সালে ভারতবর্ষে 'আর্য ধর্ম প্রচারিণী সভা' স্থাপন করেছিলেন ( তখন তিনি মুঙ্গেরেই অবস্থান করছেন) ।এই সংগঠনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল; জাতপাতের বিভীষিকায় বিহার কিভাবে এই পটভূমিতে উপবিষ্ট হয়েছিল ,তার সামাজিকীকরণের একটি তথ্যনিষ্ঠ উদাহরণ আমরা পাই কৃষ্ণপ্রসন্ন সেনের সহযোগী মহামহোপাধ্যায় পদ্মনাথ ভট্টাচার্য স্মৃতিচারণে । ![]() আরএসএসের ভিত্তিভূমি রচনা ক্ষেত্রে বাংলা ,মহারাষ্ট্রের বাইরে বিহার অঞ্চলে হিন্দু পুনরুত্থানবাদীদের এই ভূমিকা গুলি নিয়ে কিন্তু সেভাবে সার্বিক আলোচনা হয় না ।তার ফলে বিহারের জাতপাত কেন্দ্রিক রাজনীতির প্রাধান্য এবং প্রাবল্য কিভাবে শুরু হল-- ইতিহাসের সেই ক্রমবিবর্তনের দিকটা সম্বন্ধে আমাদের কাছে একটা স্পষ্ট ধারণা সব সময় গড়ে ওঠে না ।জাতপাতের প্রাবল্যের এই ভয়াবহকতার ভেতর দিয়ে ই আরএসএস ,তার নানা রকমের তথাকথিত সামাজিক কর্মকান্ডের ভেতর দিয়ে, রাষ্ট্রক্ষমতা দখলে রাজনৈতিক কর্মকাণ্ড কে ধীরে ধীরে প্রসারিত করতে শুরু করেছিল। আরএসএসের এই সামাজিক কর্মকান্ডের ছদ্মবেশে ,রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসারণের ক্ষেত্রটি প্রস্তুত করতে উনিশ শতকের হিন্দু পুনরুত্থানবাদ কতখানি সক্রিয় ভূমিকা ফেলেছিল ,সে বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার । " বাজল হরিনামের ভেরী গগনভেদী স্বরে আর্যধর্মের জয়পতাকা উড়িল অম্বরে। মুদলে আঁখি সকল ফাঁকি ভবের গন্ডগোল সবে ভক্তিভরে উচ্চস্বরে বল হরিবোল ।" হিন্দিভাষী বিহারে এই গানটি সেখানকার স্থানীয় জনগণের ভেতরে বিশেষ প্রভাব বিস্তার না করতে পারলেও আর্য ধর্মের নাম করে ,প্রাচীন ভারতের বহুত্ববাদী দর্শন কে অস্বীকার করে , সমন্বয়বাদী চেতনাকে ভুলিয়ে দেওয়ার এই প্রবণতা , বিহারের বাংলাভাষীদের মধ্যে কতখানি প্রভাব বিস্তার করেছিল, তার প্রেক্ষিতে ইতিহাস গত সামাজিক আখ্যান আমরা পাই সতীনাথ ভাদুড়ীর 'জাগরী' উপন্যাসের বিভিন্ন চরিত্র গুলির আঙ্গিক ও কার্যক্রমের ভেতর দিয়ে। জাতীয় আন্দোলন কে গড়ে তোলার ক্ষেত্রে জাতীয়তাবোধ যেভাবে গড়ে উঠেছিল ,তার মূল ভিত্তিতে যে ব্রিটিশ বিরোধিতা, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে তাড়ানোর একটা আন্তরিক বাসনা সবসময় কাজ করেছিল, তার বিন্দুবিসর্গ কিন্তু রাজনৈতিক হিন্দুরা যে জাতীয়তাবোধের কথা বলে , সেখানে ছিলনা বা বর্তমানে নেই। জাতীয় আন্দোলন থেকে উদ্বুদ্ধ জাতীয়তাবোধকে রাজনৈতিক হিন্দুত্বের মোড়কে উদ্ভাসিত করে ,তাকে 'রাষ্ট্রবাদে' পরিণত করবার যে কর্মকাণ্ড আরএসএস তার জন্মলগ্ন থেকেই পালন করে আসছে ,তার প্রেক্ষাপট তৈরীর ক্ষেত্রে ,অবিভক্ত পাঞ্জাবের ' লালা' সম্প্রদায়ের ব্যবসায়ীদের দ্বারা পুষ্ট ,রাজনৈতিক হিন্দুদের যেমন কর্ম পন্থা ছিল ,তেমনি ই কিন্তু বাংলা ,বিহার, এই অঞ্চলে হিন্দু পুনরুত্থানবাদীদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। কৃষ্ণপ্রসন্ন সেন ,যাঁকে বিহার অঞ্চলে হিন্দু পুনরুত্থানবাদের ধ্যান ধারণা সংক্রমনের ভেতর দিয়ে রাজনৈতিক হিন্দু চেতনাকে পরিপুষ্ট করবার অন্যতম প্রধান কর্মকর্তা বলে চিহ্নিত করা যায়, তিনি এক জায়গায় লিখছেন ; ভারতবাসী গান! আর্য সন্তানগণ! একবার চোখ খুলিয়া দেখ চক্ষুরুন্মীলন করিয়া দেখো ,তোমাদের আত্মীয়ময় সমাজে কি ঘোর বিপত্তি আসিয়া উপস্থিত হইয়াছে ।তোমাদের অজ্ঞাতসারে তোমরা ধীরে ধীরে কোন্ দূরদেশে যাইতেছ ,তাহা দেখ, দেখিয়া তাহার প্রতিবিধান করিতে কৃত সংকল্প হও, জাতীয় ভাব রক্ষা কর। বাল্য হইতে তোমরা বিদেশীয় রীতিনীতি শিক্ষা করিয়া তোমাদের পূর্বপুরুষ- ঋষিদিগের উপাদেয় শাস্ত্রের,উপাদেয় উপদেশকে অগ্রাহ্য করিয়া আসিয়াছে সত্য, কিন্তু তোমরা এক্ষণে তোমাদের অন্যায় কার্যকে অন্যায় বলিয়া বুঝিতে পারিয়াছ যাহাতে তোমাদের সন্তান-সন্ততি তোমাদের মত বিপথে না যায় ,তাহার চেষ্টা কর।যাহাতে তোমাদের ভাবী বংশধরেরা জাতীয়ভাবে উদ্দীপিত হইয়া জাতীয় ধর্ম , জাতীয় আচার-ব্যবহারের প্রতি শ্রদ্ধাবান হইয়া জগতে পুরুষার্থ সাধন করিতে পারে, তাহার চেষ্টা কর। তোমাদের কামনা এক্ষণে তাহাদের শক্তিতে সঞ্চার করিয়া নিশ্চিন্ত হতাশ হও ,হতাশ হইও না- হতাশ হওয়া কাপুরুষের লক্ষণ ।"( কুমার পরিব্রাজক- পূর্ণানন্দ স্বরূপজী মহারাজ,১৯০৮)। হিন্দু পুনরুত্থানবাদীদের এই যে জাতীয়তাবোধের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে কিন্তু পরবর্তীকালে আরএসএস জাতীয়তাকেবিকৃত করে ' রাষ্ট্রবাদে' রূপান্তরিত করে একটি সাম্প্রদায়িক চেতনায় বিষয়টিকে পরিচালিত করার লক্ষ্যে ব্যবহার করে এসেছে ।কৃষ্ণপ্রসন্ন সেনের যে সমস্ত রচনাবলী পাওয়া যায় ,যেমন; ভক্তি ও ভক্ত ,পরিব্রাজকের বক্তৃতা ,শ্রীকৃষ্ণ পুষ্পাঞ্জলী, পরিব্রাজকের সংগীত, সংগীত মঞ্জরী-- এগুলি সবই জাতীয়তাবোধকে রাজনৈতিক হিন্দু চেতনার আঁতুরঘর হিশেবে পরিগণিত করবার এক একটি অস্ত্র।কৃষ্ণপ্রসন্নের ' গীতার্থ সন্দীপনী' গ্রন্থটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বঙ্কিমচন্দ্র।এই গ্রন্থটি সমসাময়ীককালে যথেষ্ট প্রচার পেয়েছিল। ধর্মপ্রচার কে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ,সেই উদ্দেশ্যের ভেতর একটি রাজনৈতিক অভিপ্সাকে খুব সূক্ষ্মভাবে স্থাপন করে ,গোটা পরিকল্পনা, যার পিছনে অর্থ বিনিয়োগ, এই যে প্রক্রিয়া ,আধুনিক ভারতে সম্ভবত তার সূচনা করেন কৃষ্ণ প্রসন্ন সেন ।মুঙ্গেরে তাঁর ' আর্য ধর্ম প্রচারিণী' সভার' ধর্মাচার্য' নিয়োগকে কেন্দ্র করে এই পর্যায়টির সূচনা।পরবর্তী সময়ে ধর্মকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যের ভিতরে নানা ধরনের কায়েমি স্বার্থ বজায় রাখা, বিশেষ করে সঙ্কীর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য কে বজায় রাখার তাগিদে, তার পেছনে অর্থ বিনিয়োগের যে ভয়াবহ প্রবণতা আমরা ভারতবর্ষের বুকে দেখেছি ,আন্তর্জাতিক স্তরে দেখেছি, সাম্প্রতিক ভারতে সম্ভবত তার প্রথম উদাহরণ স্থাপিত হয় ১৮৮২ সালে র অক্টোবর মাসে কৃষ্ণপ্রসন্ন সেন কর্তৃক 'ধর্মপ্রচারক' নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞাপনের ভেতর দিয়ে। প্রশ্নটি ছিল; কৃষ্ণ প্রসন্নের এই বিজ্ঞাপনের উত্তরে শশধর তর্কচূড়ামণি শ্রাদ্ধতত্ত্ব বিষয়ক একটি প্রবন্ধ দাখিল করেছিলেন। সেই প্রবন্ধটিতে আচার সর্বস্ব প্রচলিত হিন্দু ধর্মের প্রতি যে একটা ভয়ঙ্কর রকমের প্রাবল্য এবং পক্ষপাতিত্ব ছিল সেটি কৃষ্ণপ্রসন্ন সেনকে বিশেষ রকম ভাবে খুশি করেছিল ।তাই তিনি শশধর তর্কচূড়ামণি কে তাঁর সংগঠনের ধর্মাচার্য পদে নিযুক্ত করেছিলেন ৩০ টাকা মাসিক বেতনের বিনিময়ে। শশধর তর্কচূড়ামণি কাজ ছিল; বেঙ্গল প্রেসিডেন্সিতে 'শাস্ত্রের নিগূঢ় বৈজ্ঞানিক রহস্যের প্রচার '।কৃষ্ণ প্রসন্ন সেনের জীবনী কার নিরঞ্জন চট্টোপাধ্যায়, কৃষ্ণ প্রসন্নের জীবনসাধনার সংক্রান্ত একটি গ্রন্থে জানাচ্ছেন; ১৮৮৩ সাল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছিল। ![]() প্রাচীন ভারতীয় কর্মকাণ্ডের পেছনে এক ধরনের মহত্বের লেবেল সেঁটে, অতীতের সমস্ত ধ্যান-ধারণাকে বহুত্ববাদী ভারত চেতনার বিপরীতে প্রতিস্থাপিত করে ,মধ্যকালীন ভারতের সমন্বয়ী চেতনাকে কার্যত অস্বীকার করে ,একটি স্থানিক, কৌণিক এবং সাম্প্রদায়িক ভিত্তিতে হিন্দুধর্মকে স্থাপন করবার লক্ষ্যে, হিন্দু পুনরুত্থানবাদীদের অন্যতম মুখপাত্র শশধর চূড়ামণি এইসময় বেনারস থেকে মুঙ্গেরে এসে প্রবাহিত ভারতবর্ষের প্রচলিত ধর্ম বোধের সম্পূর্ণ বিপক্ষে, হিন্দু ধর্মকে একটি সাম্প্রদায়িক , একদেশদর্শী দৃষ্টিভঙ্গির উপস্থাপন করে ,এক ধরনের মহত্ত্বের লেবাস এঁটে প্রচার করতে শুরু করেন। ১৮৮৪ খ্রিস্টাব্দে শশধর তর্কচূড়ামণি কলকাতায় আসেন ।এই সময় তিনি কলকাতার বুকেও বেশকিছু হিন্দু পুনরুত্থানবাদীকে সংগঠিত করে, এক ধরনের জনপ্রিয়তা লাভ করেন শশধর তর্কচূড়ামণি সঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ ঘটেছিল। প্রচলিত হিন্দু ধর্মকে একটি স্থানিক, কৌণিক বিন্দুতে অবস্থান করিয়ে , একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে শশধরের যে দেখবার প্রবণতা, সেই প্রবণতা কিন্তু সর্বধর্ম সমন্বয়ের চেতনায় বিশ্বাসী শ্রীরামকৃষ্ণের দ্বারা কখনোই সমর্থন বা উৎসাহ পাইনি । কৃষ্ণপ্রসন্ন সেনের এই চিঠির ভেতর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ;হিন্দু পুনরুত্থানবাদী ব্যক্তিত্বদের উনিশ শতকের শেষ দিকেই ব্যক্তি প্রচারকে ঘিরে ব্যক্তিত্বের সংঘাত কি প্রবল হয়েছিল। এই সংঘাতের আবহাওয়া টি কিন্তু পরবর্তীকালে আমরা আরএসএস প্রতিষ্ঠিত হওয়ার পর হেডগেওয়ার বনাম গোলওয়ালকার কিংবা তারপর সাভারকারের ভেতরেও অত্যন্ত প্রবলভাবে দেখতে পাই। সাভারকারের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্বের সংঘাত সুবিদিত ।আবার শ্যামাপ্রসাদের সঙ্গে দিনদয়াল উপাধ্যায়ের ব্যক্তিত্বের সংঘাত সুবিদিত। প্রকৃতপক্ষে হিন্দুত্ববাদীদের একটি বড় বৈশিষ্ট্য হলো, তাদের কর্মকর্তারা যখন দেখেন ,অপর একজন কর্মকর্তা ধীরেধীরে অনেক বেশি প্রচার পেয়ে যাচ্ছেন ,তখন উভয়ের ভেতর দ্বন্দ্ব-সংঘাত এবং একে অপরকে খাটো করে দেখানোর প্রবণতা অত্যন্ত বেশি রকমের শুরু হয়ে যায় । ![]() এই প্রবণতা থেকে কিন্তু আরএসএস কখনো মুক্ত থাকে না বিশেষ করে করে সাভারকারের সঙ্গে শ্যামাপ্রসাদের যে দ্বন্দ্ব, আবার শ্যামাপ্রসাদের কর্তৃত্ব খর্ব করতে হিন্দুত্ববাদীরা যেভাবে দীনদয়াল উপাধ্যায় কে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে-- সেই প্রেক্ষিত কিন্তু কৃষ্ণপ্রসন্ন সেন বনাম শশধর তর্কচূড়ামণি দ্বন্দ্ব-সংঘাত --'সেখান থেকেই এসেছে ।কৃষ্ণপ্রসন্ন সেন যে ধর্মাচার্য নিয়োগের একটি পেশাদার ব্যবস্থা কায়েম করেছিলেন ,পরবর্তীকালে আরএসএস যে স্বয়ংসেবক এবং প্রচারক নিয়োগ করে ,সেই ভাব ধারাটি কিন্তু কৃষ্ণপ্রসন্নের এই কর্মপদ্ধতির ভেতর থেকেই সঙ্ঘ সংগৃহীত করেছিল। ধারাবাহিক লেখাগুলি পড়তে ক্লিক করুনঃ www.cpimwb.org.in ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১৭) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস - (পর্ব - ১৬) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১৫) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১৪) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১৩) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১২) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১১) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব – ১০) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পর্ব- ৯) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (অষ্টম পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (সপ্তম পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (ষষ্ঠ পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (পঞ্চম পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (চতুর্থ পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (তৃতীয় পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (দ্বিতীয় পর্ব) ভারতের জাতীয় আন্দোলন ও আর এস এস – (প্রথম পর্ব) প্রকাশের তারিখ: ০৫-নভেম্বর-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|