নাগরিকদের উপরে নজরদারি বাড়াতে আইনে সংশোধনী বাতিল করতে হবে - পলিট ব্যুরোর বিবৃতি

Unknown
নাগরিকদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধন আইন (১৯৬৯)-এর প্রস্তাবিত সংশোধনীর জোরে কেন্দ্রীয় সরকার জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) আপডেট করার কাজে সুবিধাপ্রাপ্ত হবে। এই জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR)-এর ভিত্তিতেই নাগরিকদের জাতীয় নিবন্ধন (NRC) প্রস্ত

নাগরিকদের জন্ম এবং মৃত্যু সংক্রান্ত তথ্যের কেন্দ্রীকরণ অনুচিত

তারিখঃ বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

নাগরিকদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত নিবন্ধিত ডেটাবেসকে নিজেদের হাতে রাখতে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট আইনে যে সংশোধনের প্রস্তাব করেছে তা আসলে তথ্যের কেন্দ্রীকরণের পথে একটি অনভ্রিপ্রেত পদক্ষেপ।

বর্তমানে, জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্যের নিবন্ধন রাজ্য সরকারের আওতাভুক্ত।

নাগরিকদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধন আইন (১৯৬৯)-এর প্রস্তাবিত সংশোধনীর জোরে কেন্দ্রীয় সরকার জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) আপডেট করার কাজে সুবিধাপ্রাপ্ত হবে। এই জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR)-এর ভিত্তিতেই নাগরিকদের জাতীয় নিবন্ধন (NRC) প্রস্তুত করতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইন সহ এনপিআর (NPR)-এনআরসি (NRC) দেশের জনসাধারণের জন্য কার্যত জনগণের মধ্যে এক বিভাজনমূলক প্রক্রিয়া যাতে দেশের মানুষের অনেকেরই নাগরিকত্ব অস্বীকার করা হবে।

বর্তমানে কেন্দ্রীয় সরকার যেভাবে রাষ্ট্রীয় নজরদারি চালানোর ব্যবস্থা কায়েম করেছে এধরণের তথ্য কেন্দ্রিকরনের দ্বারা সেই ব্যবস্থাকেই আরও শক্তিশালী করা হবে।

সিপিআই(এম) দাবি জানাচ্ছে যে নাগরিকদের জন্ম ও মৃত্যুর নিবন্ধনের তথ্য রাজ্য সরকারগুলির এখতিয়ারের অধীনেই অব্যাহত থাকুক।


প্রকাশের তারিখ: ২৮-অক্টোবর-২০২১

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org