|
নিউজক্লিক সংক্রান্ত দিল্লি হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে সিপিআই(এম): পলিট ব্যুরো বিবৃতিPolit Bureau |
দিল্লি হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে নিউজক্লিকের বিরুদ্ধে ইডি-র মামলা হল “আইনি প্রক্রিয়ার চরম অপব্যবহার”। |
১২ জুন, ২০২৬ প্রেস বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র পলিটব্যুরোর বিবৃতিঃ নিউজক্লিক সংক্রান্ত দিল্লি হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে সিপিআই(এম) দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) কর্তৃক রুজু করা এফআইআর এবং তার পরবর্তীতে নিউজক্লিক ও তার প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মামলাকে দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। রাজনৈতিক প্রতিহিংসার জন্য সরকারি সংস্থাগুলির অপব্যবহারের বিরুদ্ধে এই রায় এক কঠোর সতর্কবার্তা। যখন দেশের অধিকাংশ সংবাদমাধ্যম কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে সেই সময়েই নিউজক্লিকের মতো কণ্ঠস্বর যারা ক্ষমতাবান ও তাদের পিছনে থাকা কর্পোরেট সংস্থাগুলিকে প্রশ্ন করে তীব্র আক্রমণের মুখে পড়ে। জনগণের আন্দোলনের সম্পর্কে নির্ভীক রিপোর্টিংয়ের কারণেই তাদের বিরুদ্ধে ঐ মনগড়া অভিযোগ করা হয় যা খারিজ হয়ে গেছে। বর্ষব্যপি কৃষক আন্দোলন নিয়ে লাগাতার সংবাদ পরিবেশন, বিশ্লেষণ এবং ভিডিও প্রচারের মাধ্যমে নিউজক্লিক বিজেপি-পরিচালিত কেন্দ্র সরকারের চোখের কাঁটা হয়ে ওঠে। এর ফলেই ঐ নিউজ পোর্টালের উপর আক্রমণ তীব্রতর হয় এবং প্রবীর পুরকায়স্থের উপর কঠোর ইউএপিএ (UAPA) ধারা চাপিয়ে দীর্ঘ সময়ের জন্য তাকে কারারুদ্ধ করে রাখা হয়। প্রথম থেকেই পরিষ্কার ছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলির মাধ্যমে নিউজক্লিক ও পুরকায়স্থের বিরুদ্ধে নেওয়া ঐ পদক্ষেপ আসলে সমালোচনামূলক সাংবাদিকতাকে নিশানা করা ও ভিন্নমত দমন করার উদ্দেশ্যে এক চক্রান্ত ব্যতীত আর কিছুই ছিল না। আদালতের এই রায় সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি নাগরিকদের গণতান্ত্রিক অধিকারেরও এক বিরাট জয়। দিল্লি হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে নিউজক্লিকের বিরুদ্ধে ইডি-র মামলা হল “আইনি প্রক্রিয়ার চরম অপব্যবহার”। এই রায়ের আলোকেই কেন্দ্রীয় সরকার ও তার অধীনস্থ সংস্থাগুলির কাছে সিপিআই(এম) দাবি জানাচ্ছে যেন নিউজক্লিক এবং প্রবীর পুরকায়স্থের উপর চাপিয়ে দেওয়া বাকি সমস্ত মামলাগুলিও অবিলম্বে প্রত্যাহার করা হয়। June 12, 2026 Press Statement The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement: CPI(M) Welcomes Delhi High Court Judgement on NewsClick The Communist Party of India (Marxist) welcomes the Delhi High Court judgement quashing the FIR registered by the Economic Offences Wing of the Delhi Police and the subsequent Enforcement Directorate case against Newsclick and its Editor-in-Chief, Prabir Purkayastha. The verdict is a stern warning against the misuse of government agencies for political vendetta. At a time when the majority of the media houses in the country serve corporate-political interests, voices like NewsClick, that question those in power and the corporate houses backing them, have come under severe attack. It was their fearless reporting of people’s movements that resulted in the conconcted charges that have now been quashed. NewsClick became a thorn in the side of the BJP-led Union government when it relentlessly covered the year-long farmers' struggle, with news, analysis, and videos on the subject. This led to an intensified attack on the news portal as well as imposing of the draconian UAPA on and imprisonment of Purkayastha for a long time. Right from the outset, it was clear that the action against NewsClick and Purkayastha by agencies under the Union government was nothing but a plot to target critical journalism and suppress dissent. Therefore, the verdict is a victory for the freedom of press as well as democratic rights of citizens. In the light of the Delhi High Court verdict, which categorically stated that the ED case against NewsClick was "a gross abuse of the process of law", CPI(M) demands the Union government and the agencies under it to quash all the other cases that have been foisted by them on NewsClick and Prabir Purkayastha. প্রকাশের তারিখ: ১২-জুন-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|