|
কমরেড রাজেশ হাঁসদাঃ জমি মাফিয়াদের গুলিতে খুন হলেনCPI(M) Central Committee |
কমরেড রাজেশ হাঁসদা’কে গুলি করে খুন করল জমি মাফিয়ারা। |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির বিবৃতি বিহারের মুরলিগঞ্জ ব্লকের লোকাল সম্পাদক, কমরেড রাজেশ হাঁসদা’কে গুলি করে খুন করল জমি মাফিয়ারা। পার্টির কেন্দ্রীয় কমিটি কমরেড রাজেশ হাঁসদা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। পার্টির কাজে ন্যস্ত দায়িত্বের প্রতি কমরেড রাজেশ যেমন কর্তব্যপরায়ণ ছিলেন, তেমনই ছিল তাঁর পরিশ্রমমুখিনতা। যে নির্মম আক্রমণে কমরেড হাঁসদার মৃত্যু হল পার্টি তার তীব্র নিন্দা জানাচ্ছে। এই অপরাধের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হচ্ছে। সংগ্রামী স্যালুট জানিয়েই পার্টি কমরেড রাজেশ হাঁসদা’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে। প্রকাশের তারিখ: ২৫-অক্টোবর-২০২৩ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|