|
১৫ই অগাস্ট ১৯৪৭ – ১৫ই অগাস্ট ২০২০ - বিকাশ রঞ্জন ভট্টাচার্যUnknown |
|
৫ অগাস্ট ২০২০ উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত পূজা হল।সেখানে সশরীরে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। সারা পৃথিবী জুড়ে যখন চলছে এক মহামারী। ভারতবর্ষে এই মহামারীর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে তখন চিকিৎসাবিজ্ঞানের সমস্ত বিধি নিষেধ অমান্য করেই পালিত হল এক উৎসব।অবিজ্ঞান অপবিজ্ঞান ও কুসংস্কারের উৎসব পালিত হল সংবিধানকে রক্ষা করার শপথবদ্ধ একজন প্রধানমন্ত্রীর মদতে।ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী একটি ভাষণ দিলেন! ওই ভাষণে ভারতের সংবিধান ধ্বংসসাধনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী দেশব্যাপী লড়াইয়ের ফলে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি তার সঙ্গে ৫০০ বছর ধরে হিন্দুদের একাংশ লড়াই করে রাম ভিত পুজো করার লজ্জাজনক লড়াইকে এক করে দিয়েছেন।উনি জানেন যে হিন্দুত্ববাদীদের একাংশ এখনো কোথাও কোথাও বৃটেনের মহারানীর জন্মদিন পালন করে। সাভারকার যেমন ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে হিন্দুত্ববাদী আন্দোলন করে দেশ বিভাজনে ব্রিটিশদের সাহায্য করেছে মুসলিম লীগের সহযোগিতায়। ![]() সেই ঐতিহ্য অনুসারেই রানীর পূজা হয়। দেশ বিভাজনের পরেও মানুষে মানুষে বিভাজন টিকিয়ে রাখতে আরএসএস গান্ধী হত্যার চক্রান্তের মধ্য দিয়ে ধারাবাহিক অস্থিরতা বজায় রেখেছে। বাবরি মসজিদ ভেঙ্গে, আদবানি একটি ধাপ এগিয়েছিলেন। তারই একটি পূর্ণ রূপ পেল রামের আবাস তৈরির ভিত পুজোয়। ![]()
![]() ১৯৪৮
সালে
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
এ্যাটলির
সঙ্গে কোলকাতা
হাইকোর্টের তৎকালীন প্রধান
বিচারপতি ফণিভূষণ চক্রবর্তী,
যিনি
ওই সময় অস্থায়ী রাজ্যপালের
দায়িত্বও
পালন করছিলেন তাঁর কথা হয়।
শ্রী
চক্রবর্তী এ্যাটলি
কে প্রশ্ন করেন হঠাৎ স্বাধীনতা
ঘোষণার দিন এগিয়ে এনে ১৫ই
অাগস্ট
১৯৪৭
কেন করা হলো?
ইংরেজরা
কি সত্যাগ্রহ আন্দোলনকে খুব
ভয় পেয়েছিলেন?
উত্তরে
এ্যাটলি
বলেছিলেন,
কেবলমাত্র
সত্যাগ্রহ নয়,
দেশব্যাপী
শ্রমিক আন্দোলন,
কৃষক
সংগ্রাম,
নেতাজির
নেতৃত্বে আইএনএ
বাহিনীর মণিপুর
পৌঁছে যাওয়া এবং সর্বোপরি
নৌ বিদ্রোহের সম্মিলিত কারণেই
দ্রুত ক্ষমতা হস্তান্তরের
সিদ্ধান্ত। মোদির ৫ ই আগস্ট এর বক্তৃতা ১৫ ই আগস্ট এর মূল আদর্শের বিরোধী। পনেরোই আগস্ট ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়ে তেরঙ্গা পতাকা লালকেল্লায় পতপত করে উড়লো। মোদির রাজনৈতিক আদর্শ আরএসএস এই তেরঙ্গা পতাকা কে খুশি মনে মেনে নেয়নি। ১৯৫০ ভারত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হল। সংবিধান গৃহীত হল। আরএসএস পন্থীদের হিন্দু রাষ্ট্রের তত্ত্ব খারিজ হলো। না জওহরলাল, না কমিউনিস্ট, খারিজ করল সংবিধান সভা দীর্ঘ আলোচনা ও বিতর্কের পরে। এ প্রসঙ্গে সংবিধান সভার বিতর্কে মিনু মাসানির বক্তব্য প্রণিধানযোগ্য। একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি সংবিধান সভায় বলেন- “….Sir, as a democratic socialist, a socialist who feels that democracy needs to be extended from the political to the economic and social spheres and that, if socialism does not mean that, then it means nothing at all. ….The Resolution, in my view clearly rejects the present social structure; it rejects the social status quo. .. it would not tolerate the wide and gross inequalities which exist in our country. It would not tolerate the exploitation of a man's labour by somebody else. It certainly means that everyone who toils for the common good will get his fair share of the fruits of his labour.” “স্যার, একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসাবে, একজন সমাজবাদী যিনি মনে করেন যে গণতন্ত্রকে রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রসারিত করা দরকার এবং যদি সমাজতন্ত্রের অর্থ এটি না হয় তবে এর অর্থ কিছুই নয়। ...এই প্রস্তাবনা, আমার দৃষ্টিতে বর্তমানের সামাজিক কাঠামো পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করেছে; এটি সামাজিক স্থিতাবস্থাকে প্রত্যাখ্যান করে। ...এটি আমাদের দেশে বিস্তৃত ও কদর্য বৈষম্য সহ্য করবে না। এটি অন্যের দ্বারা কোনও মানুষের শ্রমের শোষণকে সহ্য করবে না। এটির অবশ্যই অর্থ হ'ল যে সাধারণ মানুষের পক্ষে এটি কাজ করবে এবং মানুষ তার শ্রমের ফলের জন্য তার ন্যায্য অংশ পাবে।” ![]() এই সভায় বিহারের আদিবাসী প্রতিনিধি হিসাবে শ্রী জয়পাল সিং-এর বক্তব্য খুবই প্রণিধানযোগ্য- “ On behalf of more than 30 millions of the Adibasis..,I am not expected to understand the legal intricacies of the Resolution. But my common sense tells me, the common sense of my people tells me that every one of us should march in that road of freedom and fight together. Sir, if there is any group of Indian people that has been shabbily treated it is my people. They have been disgracefully treated, neglected for the last 6,000 years. The history of the Indus Valley civilization, a child of which I am, shows quite clearly that it is the new comers--most of you here are intruders as far as I am concerned--it is the new comers who have driven away my people from the Indus Valley to the jungle fastnesses. This Resolution is not going to teach Adibasis democracy. You cannot teach democracy to the tribal people; you have to learn democratic ways from them. They are the most democratic people on earth. ...now we are on the new road, We have to simply learn to trust each other " ![]()
“We went to our people and spoke to them of freedom and ending of their exploitation;we went to the forgotten creatures, The Indian peasant, and remembered that his poverty was the basic problem of India. We identified ourselves with him in his suffering and talked to him of how to get rid of it through political and social freedom” “আমারা আমাদের জনগণের কাছে হাজির হয়েছিলাম, তাদের সাথে স্বাধীনতার বিষয়ে এবং তাদের শোষণের অবসানের প্রসঙ্গে কথা বলেছি। আমরা হাজির হয়েছিলাম বিস্মৃত প্রজাতির কাছে, ভারতীয় কৃষক, এবং স্মরণ করেছিলাম ভারতের মৌলিক সমস্যা হচ্ছে কৃষকের দারিদ্র। আমরা তার কষ্টে তার সাথে একাত্ম হয়েছিলাম, কথা বলেছিলাম এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার মাধ্যমে তার মুক্তির উপায় নিয়ে আলোচনা করেছিলাম।” ![]() দীর্ঘ বিতর্ক চুলচেরা বিশ্লেষণের পর গৃহীত হল "We the people of India" অর্থাৎ ভারতের জনগণ কোন ধর্ম সম্প্রদায় ভুক্ত জনগণ নন তারা নিজেরা নিজেদের সংবিধান প্রদান করছেন। যে সংবিধান ভারতবর্ষকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করবে সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় ও রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করবে ব্যক্তি মতপ্রকাশ ব্যক্তি মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ এর মাধ্যমে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা করবে। প্রকাশের তারিখ: ১৫-আগস্ট-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|